চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ২০:৪৭ আপডেট : ২২ জুলাই ২০২০, ২০:৪৯

চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী বলেছেন, চামড়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অথচ চামড়ার দাম দিন দিন কমেই যাচ্ছে। চামড়া শিল্পের এ নাজুক পরিস্থিতি কারা করেছে তাদের খুঁজে শাস্তি দিন। এ শিল্পকে বাঁচাতে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অসাধু ব্যবসায়ীদের কবল থেকে চামড়া শিল্প উদ্ধার ও সরকারের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসমাঈল নূরপুরী বলেন, চামড়া শিল্পের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ হলেও চামড়ার ন্যায্য মূল্য কেন পাওয়া যায় না তা সরকারকে বের করতে হবে। সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুল আযহার পূর্বে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে।
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাওলানা আব্দুল হামীদ বলেন, দেশের মানুষের কথা সরকার শুনে না, তাদের মন যা চায় তাই করে যাচ্ছে। চামড়া শিল্প ধ্বংসের হাত থেকে বাঁচান। ন্যায্য মূল্যের ঘোষণা দিন।
ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী বলেন, চামড়া শিল্প বাঁচিয়ে রাখতে চামড়া ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করে তা বাস্তবায়ন করতে হবে।
জামিয়া ইসলামীয়া মাযহারুল উলুমের প্রিন্সিপাল মাওলানা লোকমান মাযহারী বলেন, চামড়া গরীবের হক হলেও তাতে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। দেশের চামড়া যাতে কোনও দিকে পাচার হতে না পারে সে জন্য প্রয়োজনে জনগণ পাহারাদার বসাবে।
আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার