সরকার চামড়া সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় বেপরোয়া: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ১৬:৩২আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৭:৪৪

রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘সরকার গত বছরের মতো আওয়ামী লীগের চামড়া সিন্ডিকেটের স্বার্থরক্ষায় বেপরোয়া হয়ে উঠেছে। নানা অজুহাতে এ বছর চামড়ার দাম কমানো হয়েছে গত বছরের তুলনায় প্রায় ২৯ শতাংশ।’ শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর নয়াপল্টন থেকে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘গত বছর কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না পেয়ে নীরব প্রতিবাদ হিসাবে সিন্ডিকেটের কাছে বিক্রি না করে লক্ষাধিক পিস চামড়া ধ্বংস করেছিলেন অনেকে। যার বেশিরভাগ মাটিচাপা কিংবা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। চামড়ার মূল্য না থাকায় স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ে পড়ে দেশের চামড়ার বাজার। দামে ধস নামায় প্রায় হাজার কোটি টাকা ক্ষতি হয়।’

এই টাকা থেকে গরিব ও এতিম জনগোষ্ঠী বঞ্চিত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘করোনার কারণে চামড়া নিয়ে এবারও সেই সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। লুটপাটের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে চরম অর্থ সংকট চলছে। এ কারণে এবারও ট্যানারি মালিকরা ব্যাংক থেকে কোনও টাকা পাবে কিনা শঙ্কা দেখা দিয়েছে।’

বিএনপি নেতা বলেন, ‘যেভাবে পাট শিল্প ধ্বংস করা হয়েছে, ঠিক সেই পথেই ধ্বংস করা হচ্ছে বাংলাদেশের ট্যানারি শিল্প। চামড়া শিল্প ধ্বংস হলে গরিব, দুঃখী ও এতিমদের হক নষ্ট হবে।’

সরকারের ভেতরের একটি মহল সিন্ডিকেট করে কওমি মাদরাসা এবং চামড়া শিল্পকে ধ্বংস করে ফায়দা লোটার জন্য এমন কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
১৩৪ কোটি টাকার প্রকল্পের ফল শূন্য, সঙ্গে ১৫টি উটপাখি খেয়ে ফেলেছেন তারা
১৩৪ কোটি টাকার প্রকল্পের ফল শূন্য, সঙ্গে ১৫টি উটপাখি খেয়ে ফেলেছেন তারা
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়