বিএনপির পথসভায় হামলার অভিযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ১৯:৫০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৯:৫৫

বিএনপির পথসভায় হামলার অভিযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী পথসভায় হামলার অভিযোগ উঠেছে। এই সময় সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতারা অভিযোগ করে জানান, নৌকা সমর্থকদের হামলায় বিএনপির যাত্রাবাড়ী থানা ছাত্রদলের অন্তত ১৫ জন আহত হয়।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপির নেতাদের অভিযোগ, পথ সভার শেষের দিকে পাশের শহীদ ফারুক সড়ক থেকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন সমর্থক এসে সভায় হামলা করে। এসময় বিএনপির কর্মীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে নির্বাচনী মিছিল নিয়ে শহীদ ফারুক সড়কের দিকে গেলে সেখানে অবস্থিত আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস থেকে আবারও ইটপাটকেল নিক্ষেপ করে। তখন বিএনপির কর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে আওয়ামী সমর্থকরা তাদের অফিসের সাটার লাগিয়ে দেয়।

বিএনপির পথসভায় হামলার অভিযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম মনু সন্ত্রাসী বাহিনীর নেতা। সেই সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করেছে। সন্ত্রাসীদের প্রতিরোধ করে বিএনপি প্রমাণ করেছেন শহীদ জিয়ার অনুসারীরা মরে যায়নি। ১৭ তারিখ কেন্দ্রে কেন্দ্রে আমি নিজে থাকবো। কোনও উষ্কানিমূলক কর্মকাণ্ড হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা বলেন, ‘বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গণসংযোগ থেকে হঠাৎ যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।’

হামলার ঘটনায় যাত্রাবাড়ী থানা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, সুমন নাথ সরকার, আদনান, প্রান্ত, আসিফ, নজরুল, আলামিন সরকার মন্টিসহ ১৫জন আহত হন বলেও দাবি করেছে বিএনপি।

আরও পড়ুন: যুবলীগ কার্যালয়ে বিএনপি প্রার্থীর হামলার অভিযোগ

/এমএইচবি/এএইচআর/এনএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের