ঢাকা-৫ উপ-নির্বাচন

যুবলীগ কার্যালয়ে বিএনপি প্রার্থীর হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ১৮:২৭আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৯:৫৭

হামলায় আহত যুবলীগের কর্মী ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গণসংযোগ থেকে ঢাকা মহানগর যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে যুবলীগের নেতা আবুল হাছনাত কাজলসহ ১০ জন আহত হয়েছেন। কাজলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানান আহতরা। তারা জানান, বেলা ১২টার দিকে ৫০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ গণসংযোগ শুরু করেন। এই সময় দয়াগঞ্জ সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গণসংযোগ থেকে হঠাৎ ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে ইটপাটকেল ছোড়া হয়। এই সময় উপস্থিত যুবলীগের নেতারা প্রতিবাদ করলে তাদের ব্যাপক মারধর ও যুবলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফ হোসেন, সাবেক সভাপতি ফকরুল ইসলাম মুরাদসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন- জীবন, শেখ রুমান, জুয়েল হাওলাদার, জাকির হাওলাদার, কাওছার আহমেদ নিপু, রাজীব, জালাল ও আলামিন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা বলেন, ‘বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গণসংযোগ থেকে হঠাৎ যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তারা নাটক সাজিয়ে নির্বাচন থেকে সরে যেতে চাচ্ছে। তাই গায়ে পড়ে ঝগড়া করতে চায়। তারা জানে না, যুবলীগ প্রতিরোধ করলে বিএনপির প্রার্থী কোথাও দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা তা করবো না। নেতাদের নির্দেশনা ছাড়া আমরা কোনও কিছুই করবো না।’

অন্যদিকে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম মনু সন্ত্রাসী বাহিনীর নেতা। সেই সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করেছে। সন্ত্রাসীদের প্রতিরোধ করে বিএনপি প্রমাণ করেছেন শহীদ জিয়ার অনুসারীরা মরে যায়নি।’

আরও পড়ুন: বিএনপির পথসভায় হামলার অভিযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া

/এএইচআর/এমএইচবি/এনএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী