‘বাইরে থেকে সন্ত্রাসী এনে প্রতিটি ভোটকেন্দ্রে জড়ো করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১১:৪২আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১২:২৬

 

বিএনপি’র প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ মিলেমিশে বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘বাইরে থেকে সন্ত্রাসী এনে প্রতিটি ভোটকেন্দ্রে জড়ো করেছে আওয়ামী লীগ। তারা গাজীপুর-সাভার, আশুলিয়াসহ বিভিন্ন জেলা থেকে সন্ত্রাসী এনেছে। সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে পারছেন না। তাদের ভয়-ভীতি দেখাচ্ছে। শুধু আওয়ামী সন্ত্রাসী নয়, পুলিশও তাদের সহযোগিতা করছে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের মালেকা বানু আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। তার নিজ ভোটকেন্দ্র মালেকা বানু আদর্শ বিদ্যা নিকেতন স্কুল থেকে সকালে ১০ জন ভোটারকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে জাহাঙ্গীর বলেন, ‘পাঁচ নেতাকর্মীকে মারধর করেছে। দুই জন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।’

বিএনপি’র প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

এই কেন্দ্রে বেলা সাড়ে ১০টার দিকে বেশ কয়েকটি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। এ সময় আতঙ্কিত হয়ে ভোটাররা ছোটাছুটি শুরু করেন। পুলিশ এগুলো জব্দ করে। ভোটকেন্দ্রের কাছে ককটেল সদৃশ বস্তু

বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির নেতাকর্মীদের মেরে বের করে দিচ্ছে বলে অভিযোগ করে জাহাঙ্গীর বলেন, ‘কোনও কেন্দ্রে আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কয়েকটি কেন্দ্রে এজেন্ট ঢুকলেও তাদের গিয়ে পুলিশ ধমক দিচ্ছে। এরপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা বের করে দিচ্ছে।’

তিনি বলেন, ‘হাবিবুল্লাহ বাহার কেন্দ্রে আমাদের এজেন্ট প্রবেশ করতে দেওয়া হয়নি। এর কারণ সম্পর্কে জানতে চাইলে সেখানের এক পুলিশ ইন্সপেক্টর বলেছেন, তারা এখানকার ভোটার নন, এই কারণে তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমি বলি, ঢাকা-১৮ আসনের ভোটার হলে তারা যেকোনও কেন্দ্রের এজেন্ট হতে পারবেন। তখন সেই ইন্সপেক্টর বলেছেন, আমাদের কাছে এমন কোনও নির্দেশনা নেই। সেখানে পুলিশের ডিসি নিজে দাঁড়ানো ছিল। এই হলো ভোটের অবস্থা।’

ভোটকেন্দ্রের কাছে ককটেল সদৃশ বস্তু

আওয়ামী লীগ প্রতিটি কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছে দাবি করে বিএনপির প্রার্থী বলেন, ‘নির্বাচনের পরিবেশ তো আপনারা আমার চাইতে ভালো জানেন। অতীতে যে অভিযোগগুলো করেছি, আজ তা বাস্তবায়ন হচ্ছে।’

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনি এলাকায় সাধারণ ছুটি না থাকার কারণে ভোটে কোনও প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘অবশ্যই এর প্রভাব পড়বে। আপনি যখন চাকরি করবেন, তখন তো চাকরি রেখে ভোট দিতে আসবেন না। নিয়ম অনুযায়ী ভোটার এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখানে সবকিছু ফ্রি স্টাইলে চলছে। দখলদাররা দখল করবে বলেই সব প্রক্রিয়া চালু রেখেছে। আজ পুলিশ ও সন্ত্রাসী বাহিনী একাকার হয়ে ভোট দখলের চেষ্টা করছে। ভোট সুষ্ঠু হওয়ার কোনও প্রশ্নই আসে না।’

 

ভোটকেন্দ্রের কাছে ককটেল সদৃশ বস্তু

রাজউক স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রের আটটি ইভিএম মেশিনের চারটি নষ্ট ছিল বলে দাবি করে জাহাঙ্গীর বলেন, ‘মেশিন নষ্ট হওয়ার কারণ জানতে চাইলে সেখানকার প্রিজাইডিং অফিসার বলে আমি কী করবো। তিনি আওয়ামী লীগের একজন পোলিং এজেন্ট, আরেক জনের ভোট দিতে পাঠিয়েছেন। তখন এর কারণ জানতে চাইলে সরি বলেন। এই হলো ভোটের অবস্থা। তাহলে কীভাবে ভোট সুষ্ঠু হলো?’

ছবি: সাজ্জাদ হোসেন।


আরও পড়ুন- ‘জনগণ সঙ্গে আছে, বহিরাগত দরকার নেই’ 


/এএইচআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের