পৌর নির্বাচন রক্তপাত ও ডাকাতির নির্বাচন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৫:২১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৫:২৫

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) দেশব্যাপী অনুষ্ঠিত ২৪টি পৌর নির্বাচনে আগের মতোই রক্তপাত ও ডাকাতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনি এলাকায় তাণ্ডবলীলা চালাচ্ছে। সরকারের হার্ড হিটিং ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে বেপরোয়াভাবে।’

সংবাদ সম্মেলনে রিজভী জানান, খুলনার চালনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, কুষ্টিয়ার খোকসা, ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও, মানিকগঞ্জে সদর পৌর নির্বাচনে, নারায়ণগঞ্জ জেলাধীন রুপগঞ্জ উপজেলার তারাবোসহ অন্যান্য স্থানে সরকার সমর্থিত প্রার্থীদের সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এসব এলাকায় ভোটকেন্দ্র থেকে দলীয় এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেন রিজভী।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি