আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গ ছাড়লো ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৬, ১৪:১৭ আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৬:০৭

ইসলামী ঐক্যজোট

আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গ ছিন্ন করলো ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোট। এটি ছিল এ দুই দলের দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্ক। অনেক দিনের চাপা ক্ষোভ থেকে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সঙ্গে যুক্ত হয়েছে সরকারের ক্রমাগত চাপ ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতিও।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ইসলামী ঐক্যজোট দলের ত্রি-বার্ষিক কনভেনশনে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। দলটির পুনর্নিবাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল লতিফ নিজামী কনভেনশনে বলেন- ‘ইসলামী ঐক্যজোট ঘোষণা করছে যে ২০ দলের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমাগী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করছি।’

বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হলে ১৯৯৯ সাল থেকে চলে আসা বিএনপি-ইসলামী ঐক্যজোটের দীর্ঘ দুই যুগের সম্পর্কের ইতি ঘটলো।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বলেন, রাজনৈতিক ক্ষেত্রে ওলামাদের ঐক্যবদ্ধতার অনিবার্যতা দিন দিন ব্যাপক ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ অবস্থায় ইসলামী ঐক্যজোট স্বকীয়তা বজায় রেখে নিজেদের সাংগঠনিক তৎপরতায় মনোযোগী হবে।

/এসটিএস/সিএ/এসটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম