খালেদা জিয়াকে খাদ্যমন্ত্রীর ধন্যবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ২২:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২২:৫৮

খালেদা জিয়া-কামরুল ইসলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এর মধ্য দিয়ে তিনি আদালতকে সম্মান দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার  রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন কামরুল।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনের গণস্বাক্ষর অভিযান দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, কিন্তু এটা তার (খালেদা জিয়ার) আসল চেহারা না। তার আসল চেহারা হলো জঙ্গিবাদ। আপনারা খেয়াল রাখবেন কখন কী হয়?
আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভালো হয় যান, সৎভাবে চলুন। উল্টাপাল্টা করবেন না।

দিবসটির স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য  ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ২০০৭ সালের আজকের এদিনে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু হয়। মাত্র ১৫ দিনে ঢাকা শহর থেকে আমরা প্রায় ২৫ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করেছিলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি