আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠেয় ২০তম জাতীয় সম্মেলন সফল করতে প্রস্তুতি কমিটিসহ অন্যান্য উপকমিটির নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রস্তুতি কমিটির বাইরে আরও ১১টি উপকমিটি গঠন করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বিকালে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এসব কমিটির নাম ঘোষণা করেন।
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে এ কমিটির সদস্য করা হয়েছে।
বাকি উপকমিটিগুলোর মধ্যে রয়েছে- ৩২ সদস্যের অভ্যর্থনা উপপরিষদ। এর আহ্বায়ক হচ্ছেন সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম ও সদস্য সচিব যুগ্ম সাধারণ সম্পাদব ডা. দীপু মণি।
১৪ সদস্যের অর্থ উপপরিষদের আহ্বায়ক হয়েছেন সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফর উল্লাহ ও সদস্য সচিব অর্থ সম্পাদক এইচ. এন আশিকুর রহমান।
ঘোষণা উপপরিষদের আহ্বায়ক হয়েছেন শেখ ফজলুল করিম সেলিম। ১৬ সদস্যের এই উপপরিষদের সদস্য সচিব হচ্ছেন দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।
১৮ সদস্যের গঠনতন্ত্র উপপরিষদের আহ্বায়ক হয়েছেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
আরও খবর পড়ুন-
৭০ সদস্যের দফতর উপপরিষদের আহ্বায়ক সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের ও সদস্য সচিব দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের সদস্য ৩১ জন। এই উপপরিষদের আহ্বায়ক উপদেষ্টা পরিষদ সদস্য এইচটি ইমাম এবং সদস্য সচিব প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
৪৫ সদস্যের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপপরিষদের আহ্বায়ক দলের কেন্দ্রীয় নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।
মঞ্চ ও সাজসজ্জা উপপরিষদের আহ্বায়ক যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সদস্য সচিব কেন্দ্রীয় নেতা মির্জা আজম। এই উপ-পরিষদের ৫৫ জন সদস্য রাখা হয়েছে।
আরও খবর পড়ুন-
নারায়ণগঞ্জে ১১টি পাটকল বন্ধ, শ্রমিকদের ভরসা এখন প্রেসহাউসগুলো
৩৪ সদস্যের সাংস্কৃতিক উপপরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান নূর ও সদস্য সচিব চয়ন ইসলাম।
৪২ সদস্যের খাদ্য উপপরিষদের আহ্বায়ক কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও ঢাকা মহানগরের বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
২১ সদস্যের স্বাস্থ্য উপপরিষদের আহ্বায়ক দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সদস্য সচিব বর্তমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু।
উল্লেখ্য ২০১২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। তিন বছর মেয়াদী বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গত ডিসেম্বর মাসে। পরে গত জানুয়ারিতে কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।
আরও খবর পড়ুন-
বাঁশখালীর ঘটনায় বিএনপি-জামায়াতের ইন্ধন ছিল: হাছান মাহমুদ
/ইএইচএস/এফএস/








