সন্ত্রাস দমনে জেহাদের বিকল্প নেই: জুনায়েদ বাবুনগরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৬, ২১:২১আপডেট : ২৬ জুন ২০১৬, ২১:২৩

জুনায়েদ বাবুনগরী সন্ত্রাস আর ইসলামি জেহাদ এক নয় বলে মন্তব্য করেছেন হেফাজতের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, সন্ত্রাস দমনের জন্য ইসলামি জেহাদের বিকল্প নেই। রবিবার রাজধানীর লালবাগে জামিয়া কুরানিয়া আরাবিয়া মাদ্রাসায় হেফাজত আয়োজিত মাওলানা মুহিউদ্দীন খানের মাগফিরাত কামনায় দু'আ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
হেফাজত মহাসচিব বলেন, ইসলাম কখনও গুম, খুন ও গুপ্ত হত্যা সমর্থন করে না। একইভাবে সংখ্যালঘুদের ওপর জুলুমও ইসলাম সমর্থন করে না, সন্ত্রাস সমর্থন করে না। সন্ত্রাস ও জঙ্গি দমনের নামে নিরীহ মানুষকে হয়রানি ও জুলুম করা হচ্ছে। এটাও ইসলাম সমর্থন করে না।
দোষারোপ না করে যারা প্রকৃত অপরাধী তাদের আইনের আওতায় আনার দাবি জানান হেফাজতের মহাসচিব।
নেতাকর্মীদের উদ্দেশে জুনায়েদ বাবুনগরী বলেন, আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করছি, আগামীতেও করব। কখনও আইন হাতে তুলে নেব না।
তিনি বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ মাওলানা মুহিউদ্দীন খান ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, মজলুম ও নির্যাতিত অত্যাচারিতদের পক্ষে জালেমের বিরুদ্ধে আপসহীন। তার অসংখ্য বই আছে, অনুবাদ গ্রন্থ আছে, মাসিক মদীনা আছে, ততদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি