জঙ্গি নির্মূল নিয়ে সরকার অপরাজনীতি করছে: শিবির সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ২১:০৭আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২১:১০

দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলের বদলে তা নিয়ে সরকার অপরাজনীতি করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। জনগণকে বিভ্রান্ত এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে সরকার পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের ‘ষান্মাসিক সেক্রেটারিয়েট বৈঠক’ এ সভাপতির বক্তব্যে আতিকুর রহমান এসব কথা বলেন। সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাতের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি বলেন, জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে জাতীয় নিরাপত্তার মত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আওয়ামী সরকার ঘৃণ্য রাজনীতি শুরু করেছে। যেখানে প্রধানমন্ত্রীকে সামান্য কটূক্তি করলে দেশের যেকোনও প্রান্ত থেকে অল্প সময়ের ব্যবধানে গ্রেফতার করা হয় সেখানে জঙ্গি দমনে সরকারের রহস্যময় ব্যর্থতা জাতির কাছে এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাই সবাইকে বিভ্রান্ত করতে ছাত্রশিবিরকে টার্গেট করেছে সরকার।

তিনি বলেন, জঙ্গিবাদের সঙ্গে কোনও দলকে জড়াতে হলে আওয়ামী লীগকেই জড়াতে হবে। কেননা জঙ্গিবাদের উত্থান ঘটেছিল আ. লীগের আমলে। শায়খ আব্দুর রহমানসহ জঙ্গিদের শীর্ষ নেতারা আ. লীগের কেন্দ্রীয় নেতার নিকটাত্মীয়। এসময় দলমত ভুলে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা মোকাবেলা করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী