রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করতে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ২৩:৩০আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২৩:৩৬

খেলাফত মজলিস রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করার দাবি জানিয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘জনমত ও পরিবেশবিদদের আপত্তির পরেও সরকার সুন্দরবন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এটি জনবিচ্ছিন্ন কর্তৃত্ববাদী মানসিকতার বহির্প্রকাশ।’
বুধবার বিকালে পল্টনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির চেষ্টা এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে আগামী ২৭ আগস্ট শনিবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় আবদুল কাদের আরও বলেন, ‘পরিবেশবিদদের অভিমত হচ্ছে, রামপালে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে এখান থেকে নিয়মিত লাখ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ও ফ্লাই অ্যাশ (ছাই) উৎপন্ন হবে। এতে সুন্দরবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। সুন্দরবনের জীববৈচিত্র বিনষ্ট হবে। এ প্রকল্পে ১৫ ভাগ অর্থ বিনিয়োগ করে ৫০ ভাগ লাভ পাবে ভারতের সরকারি কোম্পানি (ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পনি- এনটিপিসি)।'

এ প্রকল্প বাংলাদেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, ‘এ প্রকল্পে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। পরিবেশের কথা বিবেচনা করে খোদ ভারতই এই কোম্পানির একই প্রকল্প প্রস্তাব নিজ দেশে প্রত্যাক্ষাণ করেছে। সুতরাং বাংলাদেশের জন্য অলাভজনক এবং পরিবেশ বিশেষ করে সুন্দরবনের জন্য ক্ষতিকর এই প্রকল্প নির্মাণ বন্ধ করতে হবে।’

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক এমকে জামান, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিউল আলম, অধ্যাপক মো. আবদুল জলিল, মাওলানা আজিজুল হক প্রমুখ।

/সিএ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের