প্রধানমন্ত্রীর বক্তব্যের পথ ধরেই গণতন্ত্রের পথে ফিরতে হবে: বি চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২০:০৬

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পথ ধরেই বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরতে পারে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সেই ব্যক্তি, যার বক্তব্যের পথ ধরেই আমরা গণতন্ত্রের পথে যেতে পারি।’ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় এসব কথা বলেন।

আলোচনা সভায় বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী জানান, এ জন্য তার দল বিকল্প ধারার কয়েকজনকে দিয়ে তিনি একটি কমিটি করে দিয়েছেন। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত দিনের বক্তব্যগুলো খুঁজে বের করবে। পরে সেসব তিনি জাতির সামনে পেশ করবেন।

বিএনপির নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়ে অধ্যাপক চৌধুরী বলেন, ‘সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতির কোনও ক্ষমতা নেই। তিনি যা করবেন প্রধানমন্ত্রীর পরামর্শেই করবেন। রাষ্ট্রপতিকে গুণবাচক যত ক্ষমতাই দেন না কেন, তার কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না। তিনি কিছুই করতে পারবেন না।’ এই মুহূর্তে বাংলাদেশে প্রধানমন্ত্রীই একমাত্র শক্তিশালী বলেও মন্তব্য করেন বদরুদ্দোজা চৌধুরী।

২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসনকে দেওয়া প্রধানমন্ত্রীর প্রস্তাব বিএনপি ‘মিসড’ করে গেছে বলেও মন্তব্য করেন অধ্যাপক বদরুদ্দোজা। তিনি বলেন, ‘আপনারা মিসড করে গেছেন। ওই প্রস্তাবই ছিল কিছুটা নিউট্রাল সরকারের ইঙ্গিত।’ এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।

সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন কমিশনে কোনও লাভ নেই উল্লেখ করে বিকল্প ধারার সভাপতি বলেন, ‘বিগত নির্বাচন যেগুলো নিরপেক্ষ হয়েছে, সেগুলো সব নিরপেক্ষ সরকারের কারণে। ওই সরকারগুলো কিছুটা নিউট্রাল ছিল বলেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ কারণে ওই সময় কারা কমিশনার ছিল, এ নিয়ে মাথাব্যাথা ছিল না।’

সংগঠনের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সিপিবির প্রেসিডিয়ামের সদস্য হায়দার আকবর খান রনোসহ অনেকে বক্তব্য রাখেন।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী