‘গ্রিক মূর্তি’ না সরালে শাপলা চত্বরে সমাবেশ করবে হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১১

হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অবিলম্বে ‘গ্রিক মূর্তি’ না সরালে শাপলা চত্বরের বসার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমা’র নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে’বিক্ষোভ মিছিল পূর্ব-সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগরেরর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী এ হুঁশিয়ারি দেন।
নূর হোছাইন কাসেমী বলেন, ‘আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, মূর্তি স্থাপন করতে চায়, তারা গাদ্দারি করছেন। মূর্তি ন্যায়-বিচারের প্রতীক নয়। এটা কোনও মুসলমান মেনে নেবে না। অবিলম্বে মূর্তি অপসারণ করুন, অন্যথায় আমাদের আমির যেকোনও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সে কর্মসূচি সফল করব আমরা।’
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব বলেন, ‘আগের বার শাপলা চত্বরে লাখ লাখ মানুষ এসেছিল। এবার আহমদ শফীর আহবানে কোটি মানুষ একত্রিত হবে মূর্তি সরানোর দাবিতে। ঢাকাকে অচল করে দেওয়া হবে। ২৪ ঘণ্টার মধ্যে মূর্তি সরাতে হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, আহমদ আব্দুল কাদের, মজিবুর রহমান হামিদী, আব্দুর রব ইফসুফি, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ফজলুল করিম, মাওলানা আতাউল্লাহ প্রমুখ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে হাউস বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।
/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী