গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবদুস সালাম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ১৮:৪৬আপডেট : ২৬ মে ২০১৭, ১৮:৪৭

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবদুস সালাম ২৬ মে শুক্রবার সকাল ৭ টায় রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। তিনি কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। গণসংহতির রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ এ তথ্য জানান।

গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবদুস সালাম ফিরোজ আহমেদ জানান, গত বৃহস্পতিবার থেকে লাইফসাপোর্টে থাকার পর শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবদুস সালাম। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য বন্ধু, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

তিনি জানান, আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। পরে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহীতে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে তার শেষ ইচ্ছা অনুয়ায়ী মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজে চিকিৎসাবিজ্ঞানে অবদানের জন্য হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, আব্দুস সালাম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতিকে নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। আবদুস সালাম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী জেলায় সংগঠকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের একজন সংগঠক ছিলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি একজন সংগঠকের ভূমিকা পালন করেন।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের