এবার ভেঙে গেলো বিএনপি জোটের শরিক দল জমিয়ত

সালমান তারেক শাকিল ও চৌধুরী আকবর হোসেন
০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:১৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২৩:১৫





এবার ভেঙে গেলো বিএনপি জোটের শরিক দল জমিয়ত ভেঙে গেলো ২০ দলীয় জোটের আরও একটি শরিক দল জমিয়তে ইসলাম বাংলাদেশ। শনিবার সকালে দলটির নির্বাহী সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুফতি ওয়াক্কাছের নির্বাহী সদস্যপদ স্থগিত করে এ ভাঙনের সূচনা হয়েছে। এদিন দলের একটি অংশ কার্যনির্বাহী বৈঠক ডেকে মুফতি ওয়াক্কাছের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। 

এদিকে, মুফতি ওয়াক্কাছ এ মাসের মধ্যেই পাল্টা সম্মেলন আয়োজন করে নতুন কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘যারা সদস্যপদ স্থগিত করেছেন, তাদের এই সিদ্ধান্ত অসাংবিধানিক, অবৈধ। তারা অনধিকার চর্চা করেছেন। আমরাও পাল্টা সম্মেলন করব। আমাদের অবস্থান তুলে ধরব।’

জানতে চাইলে জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাছের দলীয় নির্বাহী সদস্যপদ স্থগিত করা হয়। একইসঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা দেশব্যাপী সফরের সিদ্ধান্ত নেন।’
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মুফতি ওয়াক্কাছ বলেন, ‘তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অবৈধ। আমরা এ মাসের মধ্যেই সম্মেলন করে পরবর্তী সিদ্ধান্ত জানাব। নতুন যারা আমদানি হয়েছেন, তাদের কারণেই এ ঘটনা ঘটেছে।’
উল্লেখ্য, জমিয়তের কোনও-কোনও নেতার অভিযোগ, খেলাফত মজলিস ছেড়ে যাওয়ার আবদুর রব ইউসূফী ও খেলাফতে ইসলামী ছেড়ে যাওয়া জুনায়েদ আল হাবিবের কারণেই জমিয়তে ভাঙন তৈরি হয়েছে। এক্ষেত্রে আব্দুল মোমিন ও নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে একটি অংশ ইসলামী ঐক্যজোটের দিকে যেতে পারে। আর মুফতি ওয়াক্কাছের অংশটি বিএনপি-জোটের সঙ্গেই থেকে যাবে। এ বিষয়ে জানতে চেয়ে ইউসূফী ও জুনায়েদ আল হাবিবকে অন্তত কয়েকবার চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
এ বিষয়ে ওয়াক্কাছ অংশের নেতা মাওলানা অলিউল্লাহ আরমান বলেন, ‘বিএনপি-জোটের সঙ্গে মুফতি ওয়াক্কাছ ছিলেন, থাকবেন, আগামী দিনেও থাকবেন ইনশাল্লাহ।’
এদিকে, জমিয়তে নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কাছের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বৈঠকে বসেছে জমিয়তের আরেকটি অংশ। মুফতি ওয়াক্কাছ যশোর থেকে বিমানে ঢাকায় নেমে সরাসরি এ বৈঠকে যোগ দেবেন। রাজধানীর পুরানা পল্টনের ১১৬/২ ঠিকানায় জমিয়তের বাকি নেতারা অবস্থান নিয়েছেন।
এই অংশের অন্যতম নেতা মাওলানা অলিউল্লাহ আরমান বলেন, পল্টনে তাদের সঙ্গে আছেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুনসুরুল হাসান রায়পুরী, আবদুর রহিম ইসলামাবাদী, অধ্যাপক তৈয়্যবুর রহমান নিজামী, মুফতি গোলাম রহমান রয়েছেন। এছাড়া যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দীন ইকরাম, মুফতি শেখ মুজিবুর রহমান, সহকারী মহাসচিব মুফতি আরিফ বিল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম রয়েছেন।
অলিউল্লাহ আরমান জানান, ‘শনিবার সন্ধ্যায় তারা বৈঠকে বসেছেন। মুফতি ওয়াক্কাছ যশোর থেকে এসে বৈঠকে যোগ দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’ এক্ষেত্রে এ মাসেই কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে বলে জানান মাওলানা অলিউল্লাহ আরমান।
এর আগে শনিবার সকালে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় জমিয়তের (মোমিন-কাসেমী) অংশের কার্যনিবাহী কমিটির বৈঠক। ওই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রস্তুতি এবং রাজনৈতিক কৌশল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এই অংশের প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জানান, সকালের বৈঠকে জমিয়তের সভাপতি আব্দুল মোমিন শায়খে ইমাম বাড়ী’র সভাপতিত্বে মহাসচিব নূর হোসাইন কাসেমী, সহসভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা জুনায়েদ আল হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা হাফেজ নাজমুল হাসান, মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী, সহকারী মহাসচিব মুফতি মাসুদুল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে (মোমিন-কাসেমী) অংশের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দুই ভাগ হবে কিনা, সেটা তো বলতে পারবো না।’
তবে মোমিন-কাসেমী অংশ বিএনপি জোটে থাকবে কি না, এমন প্রশ্নের উত্তরে আফেন্দী বলেন, ‘এখন পর্যন্ত তো জোটে আছি। আগামী দিনে কী হবে, আল্লাহই তা ভালো জানেন।’ 

এদিকে মাওলানা অলিউল্লাহ আরমান বলেন, ‘সাংগঠনিক স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও গঠনতন্ত্রপরিপন্থী কাজের অভিযোগে জমিয়ত মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীকে জমিয়তের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ’শনিবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠকে নেতারা এই সিদ্ধান্ত নেন বলেও তিনি জানান।
বৈঠকে জানানো হয়, ২০১৫ সালের ৭ নভেম্বরের কেন্দ্রীয় কাউন্সিলের পর থেকেই নবনির্বাচিত মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ ফারুক এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নবাগত আব্দুর রব ইউসুফী নির্বাহী সভাপতি মুফতী ওয়াককাস এবং বর্তমান কমিটির আরও কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলকে সব দলীয় কর্মকাণ্ড থেকে সুকৌশলে দূরে সরিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে দল পরিচালনার চেষ্টা করলে নির্বাহী সভাপতি গঠনতান্ত্রিক দায়িত্ব থেকে তাদের নিবৃত্ত করতে চেষ্টা চালালেও তারা এতে কর্ণপাত করেননি।
অচিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সম্মেলনের মাধ্যমে সংগঠনের কমিটি পুনর্গঠনের দিনতারিখ ঘোষণা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানান অলিউল্লাহ আরমান।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী