ইসি থেকে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ০৪:১৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ০৪:১৯

জোনায়েদ সাকি (ফাইল ছবি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র প্রার্থী হবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।
জোনায়েদ সাকির সঙ্গে এদিন থাকবেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার ও সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভূঁইয়া।
এর আগে গত ১০ জানুয়ারি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় মেয়র পদে জোনায়েদ সাকির প্রার্থীতা অনুমোদন করা হয়। গতবারও ডিএনসিসি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ‘শাসকদের বড় দুই দলের তৎপরতায় ঢাকা আজ অচল ও মৃতপ্রায় নগরীতে পরিণত হয়েছে। ঢাকাকে বাঁচানো ও রাজনীতির বাইরে জনগণকে ঐক্যবদ্ধ করা দরকার।’
জোনায়েদ সাকির ভাষ্য, ‘সারাদেশে জনগণের ভেতর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ঢাকার জনগণের ভেতর ছড়িয়ে দেওয়া ও গভীরতর করা দরকার। দেশরক্ষার কাজের অংশ হিসেবে আজ ঢাকা রক্ষার প্রশ্নটিও সামনে এসেছে। আমরা এই কাজকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।’

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের