জাফর ইকবালের ওপর হামলা গণতন্ত্রবিরোধী: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৮, ২২:২৫আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২২:২৭





এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী (ফাইল ছবি: সংগৃহীত) বিশিষ্ট লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর দুর্বৃত্তের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, এ ধরনের হামলা গণতন্ত্রবিরোধী।’ শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বি চৌধুরী বলেন, ‘আমি ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর দুর্বৃত্তের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। মানুষের কথা বলার অধিকারকে যারা ছোট করতে চায়, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা আমার নেই।’ তিনি বলেন, ‘যে গণতন্ত্র আমাদের মূলমন্ত্র,0 জনগণের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রামে আছি। এই ধরণের হামলা গণতন্ত্রবিরোধী এবং সুন্দর সমাজ গঠনে বাধা বলে মনে করি।’
বিবৃতিতে বি চৌধুরী আরও বলেন, ‘আমি একদিকে এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই। এই হামলার ব্যর্থতার দায় সরকারকে যেন বারবার গ্রহণ করতে না হয়, এটাও কামনা করছি।’
সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘প্রত্যেক নাগরিকের মূলত নিরপত্তার দায় সরকারের, এ কথা তাদের বুঝতে হবে।’

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি