‘মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের সংস্কৃতি নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৮, ১৮:৪৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৯:১৩

জুনায়েদ আল হাবীব মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের সংস্কৃতি নয় বলে মন্তব্য করেছেন হেফাজত নেতারা। হেফাজত ঢাকা মহানগরের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের সংস্কৃতি নয়। বর্তমান সরকার যদি মঙ্গল শোভাযাত্রাকে মুসলামানদের ওপর চাপিয়ে দেয়, কওমি মাদ্রাসাগুলো রাস্তায় নামতে বাধ্য হবে।’

শুক্রবার (১৩ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর হেফাজত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আফগানিস্তানে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে হেফাজত।

সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাসেমী বলেন, ‘এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তৌহিদি জনতা প্রস্তুত রয়েছে। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব, নিরাপত্তা দিয়ে নিজ বাসভূমিতে ফেরত পাঠাতে হবে।’

‘মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের সংস্কৃতি নয়’

বৃহস্পতিবার (১২ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর মুহাদ্দিস মুহাম্মদ জুনাইদ বাবুনগরী এক বিবৃতিতে বলেছিলেন, পহেলা বৈশাখের দিন বাংলা নববর্ষ উদযাপনের নামে বিভিন্ন জীবজন্তুর মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা পালন করা মুসলমনাদের ইমান-আকিদাবিরোধী একটি অনৈসলামিক ও বিজাতীয় সংস্কৃতি। নতুন বছরের প্রথম দিনে নারী-পুরুষের মুখে উল্কি আঁকা, বড় বড় পুতুল, হুতোম পেঁচা, হাতি, কুমির, সাপ, বিচ্ছু, ও ঘোড়াসহ বিভিন্ন জীব-জন্তুর মুখোশ পরা, প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ একসঙ্গে অশালীন পোশাক পরে অশ্লীল ভঙ্গিতে ঢোল-বাদ্যের তালে তালে নৃত্য করে র‌্যালি করার হিন্দুয়ানি যে রীতি রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের ওপর জোর করে চালু করা হচ্ছে, তা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।

 

আরও পড়ুন:

পার্বত্য চট্টগ্রাম আলাদা রাষ্ট্র বানাতে জাতিসংঘে আবেদন করা হয়েছে: হেফাজত

 

 

/সিএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী