ভোট পাহারা দেওয়ার গুরুত্ব বোঝাতে হবে তরুণদের: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৯

গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন নির্বাচনে জাল ভোটের ব্যাপারে সবাইকে সতর্ক করা দরকার বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘তরুণদের বোঝাতে হবে, কেন ভোটিং ব্যবস্থা পাহারা দেওয়া দরকার।’ শনিবার (১ সেপ্টেম্বর)  দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল ( জেএসডি) আয়োজিত ‘গণতন্ত্র, ন্যায়বিচার: পরিপ্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘তরুণদের বোঝাতে হবে যে ভোটের মাধ্যমে রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। জনগণের নিয়ন্ত্রণ না থাকলে ক্ষমতা কাদের হাতে চলে যায়,  তা দেখার জন্য সবাইকে সতর্ক করা দরকার। শুধু ভোট দেওয়া গুরুত্বপূর্ণ নয়, প্রক্রিয়াটিকে পাহারা দেওয়া, কিছু লোক বসে থাকবে কিছু সময়, কে যাচ্ছে, তা দেখবে, সবসময় স্বৈরাচার যেটা করে পোলিং এজেন্টদের কিনে নেয়। আবার ভয় দেখিয়ে বলে যে, এখানে আসলে তোমার বিপদ হবে। ভয় দেখিয়ে অথবা কিছু দিয়ে পোলিং এজেন্টদের সরিয়ে দেওয়া হয়। তাই তরুণদের এই জিনিসটা বোঝাতে হয়, কেন ভোটিং প্রক্রিয়াকে পাহারা দিতে হয়।’

কেউ যদি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না চায়, তার জায়গা পাবনায়  মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে চায় না, সে একটু নিজের পরিচয়টা দিক। আমার তো মনে হয়, পাবনার হেমায়েতপুর ছাড়া তার আর কোনও থাকার জায়গা থাকবে না। আমরা বড় বড়  স্বৈরাচার সরকার দেখেছি, তাদের যে কী পরিণতি হয়েছে, আপনারা সবাই জানেন।’ তিনি বলেন, ‘‘আমরা অনেকেকেই দেখেছি বলতে, ‘আমি থাকবো’, ‘আছি’ , ‘চিরস্থায়ী হয়ে যাবো’ । দেখেছি তারা কীভাবে এগুলোকে বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রের অর্থ অপচয় করেছেন। বিভিন্ন ধরনের দল গঠন করেছেন, তাদের পরিণতি কী হয়েছে।  জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে সরকারকে স্মরণীয় শিক্ষা দিয়ে ছাড়বে। আমার বিশ্বাস জনগণ খুবই সচেতন। তারা সুশাসন প্রতিষ্ঠার জন্য সব বিষয়ে সচেতন থাকবে। কড়া নজর রাখবে। জনগণের হাত থেকে কোনও স্বৈরাচারই রেহাই পায়নি।’

অনু্ষ্ঠানে জেএসডি’র সভাপতি  আ স ম আব্দুর রব বলেন, ‘যুক্তফ্রন্ট-গণফ্রন্ট মিলে যে ঐক্য হয়েছে, আমরা এটাকে বৃহত্তর জাতীয় ঐক্যে নিয়ে যাবো। স্বৈরাচার সরকার ও স্বাধীনতাবিরোধীরা ছাড়া বাংলাদেশের সবাইকে আহ্বান জানাবো, আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ইভিএম মেশিন, যন্ত্রপাতির জন্য আগেই এলসি খুলে বসে আছেন। একনেকের অনুমোদন নেই, কোনও মন্ত্রিসভার বৈঠক নেই; কী করে এলসি খুললেন? কীভাবে অনুমোদন দিলেন? এটা ফোরটুয়েন্টির ব্যাপার। এরা সব লুটেরা, লাখ-লাখ, কোটি-কোটি টাকা লুট করেছে। এটা একটা লুটের প্রকল্প। একইসঙ্গে টাকাও লুট করবে, ভোটও লুট করবে।’              

 

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের