আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব চরমোনাই পীরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০

  চরমোনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বরিশালের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে সে নির্বাচন কখনোই প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে সব দলের সমান সুযোগ সৃষ্টি করতে হলে বর্তমান বিতর্কিত সংসদ ও সংসদ সদস্যদের অবশ্যই ক্ষমতাহীন করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে। বর্তমান সংসদের প্রতি মানুষের কোনও আস্থা নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ক্ষমতাসীন সরকারকেই উদ্যোগ নিতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে সম্মানজনক আলাপ-আলোচনা চালিয়ে যেতে হবে।’

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী