অক্টোবরের তৃতীয় সপ্তাহে সমাবেশ করবে যুক্তফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ২৩:২৭আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২৩:৩২

গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী চলতি মাসের তৃতীয় সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। মঙ্গলবার (০২ অক্টোবর) রাত পৌনে এগারোটার দিকে গুলশানে বিকল্পধারার মহাসচিব মেজর (অব) মান্নানের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বদরুদ্দোজা চৌধুরী।

এ সময় তিনি আরও জানান, বিএনপির সঙ্গে ঐক্যের বিষয়ে আলোচনা এগিয়ে নিতে যুক্তফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্নাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘আমরা যুক্তফ্রন্টের নেতারা বসেছিলাম, এটা নরমাল মিটিং। কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের জোটের কার্যক্রম আরও বৃদ্ধি করার বিষয়েও আলোচনা হয়েছে।’

বৈঠকে তিনি দাবি জানান, ‘নির্বাচ‌নের অা‌গে ভূতু‌ড়ে মামলা দেওয়া যা‌বে না, বা কাউ‌কে গ্রেফতার করা যা‌বে না।’

এর আগে রাত আটটা থেকে যুক্তফ্রন্টের বৈঠক শুরু হয় বলে জানান বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। বৈঠকে গত ৩০ সেপ্টেম্বর যুক্তফ্রন্টকে ময়মনসিংহে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ জানান বিকল্পধারার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘সেখানে সমাবেশ করতে সরকার অনুমতি দেয়নি। প্রতিবাদ করেছি। আবারও প্রতিবাদ করছি।’

তিনি জানান, আগামী ৫ অক্টোবর সিলেটে যুক্তফ্রন্টের সমাবেশ করার কথা আছে। যদিও এখনও প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। তিনি বলেন, ‘এখনও পারমিশন পাইনি। আশা করি পাবো। কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছি।’

ঐক্যের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা কতদূর, এমন প্রশ্নের উত্তরে যুক্তফ্রন্ট চেয়ারম্যান বি.চৌধুরী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করবেন মাহমুদুর রহমান মান্না। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই বিএনপির সঙ্গে আলোচনা সমন্বয় করবেন।’

মেজর (অব) মান্নানের বাসায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আসম রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের