গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে ঐক্য গড়ে তুলবো: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১৮:৩৩আপডেট : ০১ জুলাই ২০১৯, ২৩:২২

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে গণসংহতি আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে রাজপথে জনগণের ঐক্য গড়ে তোলা হবে।’ সোমবার (১ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আজ সরকার জনগণের স্বার্থ উপেক্ষা করে একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। গণসংহতি আন্দোলন বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। বাম গণতান্ত্রিক জোট ইতিমধ্যে আগামী ৭ জুলাই সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে।’

এনার্জি রেগুলেটরি কমিটি গ্যাসের মূল্যবৃদ্ধির কোনও যৌক্তিকতা দেখাতে পারেনি উল্লেখ করেন জোনায়েদ সাকি বলেন, ‘আদালতেরও নির্দেশনা ছিল অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা যাবে না। সরকার বাজেট পর্যন্ত অপেক্ষা করেছে। গতকাল ৩০ তারিখ যেতে না যেতেই আমরা দেখলাম গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে আজকে থেকে তা কার্যকর করা হয়েছে। এভাবে আদালতের নির্দেশনাকে কৌশলগতভাবে পাশ কাটিয়ে কীভাবে জনগণের ঘাড়ে একের পর এক মূল্যবৃদ্ধির দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকার বেপরোয়াভাবে সেই উদ্যোগ চালিয়ে যাচ্ছে।’

/এসও/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের