মিরপুর বস্তির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি ড. কামালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ২১:০০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:০১

ড. কামাল হোসেন (ফাইল ছবি) মিরপুর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘মিরপুর ৭ নম্বরের ঝিলপাড় বস্তিতে ক্ষতিগ্রস্তদের রূপনগর ঝিলপাড়ার একই এলায় পুনর্বাসন করতে হবে। একইসঙ্গে তাদের ক্ষতিপূরণও দিতে হবে।’ রবিবার (১৮ আগস্ট) রাতে গণফোরামের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

এরআগে, মতিঝিলস্থ ড. কামালের নিজস্ব কার্যালয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণফোরামের ২৫তম বর্ষপূর্তি ও মিরপুর ৭ নম্বরের বস্তির আগুন নিয়ে আলোচনা হয়।

সভায় ২৪ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয় গণফোরাম। এছাড়া, দলের ২৫তম বর্ষপূতি উপলক্ষে ২৯ আগস্ট মহানগর নাট্যমঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করারও সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি