সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ২২:০১আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:০৩

খেলাফত মজলিশ সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি জানিয়েছেন খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপির উদ্দেশ্যে নির্বাচন কমিশন ইভিএম নিয়ে ব্যস্ত। দেশবাসী আর জালিয়াতি ও প্রহসনের নির্বাচন দেখতে চায় না।’ বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের ওপর হামলা, মামলা, ভয়-ভীতি অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার গাবতলীতে প্রচারণা চালানোর সময় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর ন্যাক্কারজনকভাবে আক্রমণ চালানো হয়েছে। এ আক্রমণ দেখেই বোঝা যায়, নির্বাচন কেমন হবে। আর নির্বাচন কমিশনের এসব অন্যায় দেখার সময় নেই। সিটি নির্বাচনে ইভিএম বাতিল করতে হবে।’
দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুহাম্মদ আবদুল হালিম, মো. আবদুল জলিল প্রমুখ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের