গণফোরামের কমিটি ভেঙে দিলেন ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ১৩:২৪ আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৫:২৫

ড. কামাল হোসেন গণফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে থাকছেন কামাল হোসেন নিজেই এবং সাধারণ সম্পাদক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে।

বুধবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো কামাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, সাংগঠনিক স্থবিরতা দূর করতে গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় সভাপতিকে। নিয়ম অনুযায়ী সাবজেক্ট কমিটি গঠনের পরিবর্তে ৩-৪ জন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দ অনুযায়ী কমিটি গঠন করে সভাপতির অনুমোদন করিয়ে নেয়। নবগঠিত কমিটি সাংগঠনিক অবস্থা গতিশীল করার পরিবর্তে অচলাবস্থা সৃষ্টি হয়।

ড. কামাল বলেন, কতিপয় দায়িত্বশীল নেতার দায়িত্বহীন আচার-আচরণে সাংগঠনিক শৃঙ্খলার অভাব দেখা দেয়। পত্রিকায় অনাকাঙ্ক্ষিত খবর প্রকাশিত হয়, যা সংগঠনের বৃহত্তর স্বার্থে মেনে নেওয়া যায় না। তাই কাউন্সিলের ক্ষমতাবলে গত বছরের ৫ মে গঠিত গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য ২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

চলতি মাসের মধ্যে আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। তবে গণফোরামের জেলা, থানা ও ওয়ার্ড কমিটিগুলো আগের মতো বহাল থাকবে।

আরও পড়ুন:

গণফোরামে পাল্টাপাল্টি বহিষ্কার
গণফোরামের চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

/এএইচআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
বিদ্যুতের ভুতুড়ে বিল ঠেকাতে যে ব্যবস্থার কথা জানালেন জ্বালানিমন্ত্রী
বিদ্যুতের ভুতুড়ে বিল ঠেকাতে যে ব্যবস্থার কথা জানালেন জ্বালানিমন্ত্রী
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি