ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দিন: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২০, ০০:১৩আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০০:১৩

ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দিন: চরমোনাই পীর
সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দিতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, কেবলমাত্র দলীয় কর্মীদের ত্রাণ দেওয়া হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ বঞ্চিত হচ্ছে। ত্রাণ বিতরণে এধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। করোনা আক্রান্ত মানুষ যথাযথ সেবা পাচ্ছে না।
এদিকে রাজধানীর গেণ্ডারিয়া, পুরানা পল্টন ও মুগদা থানায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর শাখা। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের নেতৃত্বে এসব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি