‘গণপরিবহনের ভাড়া না বাড়িয়ে তেলের দাম কমান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৬:৩০আপডেট : ৩১ মে ২০২০, ১৯:৫১

নূর হোসাইন কাসেমী (ছবি: চৌধুরী আকবর হোসেন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক করোনা পরিস্থিতির সময় গণপরিবহনের ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী। তিনি গণপরিবহনের ভাড়া না বাড়িয়ে তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। রবিবার (৩১ মে) এক বিবৃতিতে জমিয়ত মহাসচিব এ আহ্বান জানান।
নূর হোসাইন বলেন, গণপরিবহনে চলাচল করে মধ্য ও নিম্নবিত্তের মানুষ। করোনা পরিস্থিতির কারণে এই শ্রেণির মানুষগুলো যে ব্যাপক অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে এটা সবারই জানা। সুতরাং ভাড়া বৃদ্ধি করে জনগণের জীবনযাপনকে আরও সংকটগ্রস্ত করবেন না।
জমিয়ত মহাসচিব আরও বলেন, কেন তেলের দাম দ্বিগুণ, তিন গুণ বেশি নেওয়া হচ্ছে? রাষ্ট্রের দায়িত্ব জনগণের সেবা করা ও ন্যায্যতা নিশ্চিত করা, জনগণ থেকে দ্বিগুণ তিনগুণ মুনাফা করা নয়। পরিবহন মালিকদের দাবির মুখে তড়িঘড়ি করে মাত্র এক ঘণ্টার বৈঠকে বাড়তি ভাড়ার বোঝা যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া যৌক্তিক আচরণ নয়।
জমিয়ত মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখুন পরিবহনগুলো কতটা স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাস্তায় গাড়ি চালাচ্ছে এবং এতে পরিবহন মালিকদের কতটা বাস্তবিক আর্থিক ক্ষতি হচ্ছে। যদি বাস্তবিকই তাদের ওপর আর্থিক চাপ পড়ে, তাহলে জ্বালানি তেলর দাম করোনাকালে অর্ধেকে নামিয়ে এনে পরিবহন মালিকদের ক্ষতি পুষিয়ে দিন।
বিভিন্ন সড়ক ও সেতুর টোল আদায় কয়েক মাসের জন্য স্থগিত করার প্রস্তাবও দেন নূর হোসাইন।

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম