বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ১৩:৩৭আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৩:৩৭

ওয়ার্কার্স পার্টি

অপরাধ দমনের নামে ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’, ‘আত্মরক্ষার্থে গুলি’ চালিয়ে হত্যাসহ সব রকমের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে ওয়ার্কাস পার্টি। শুক্রবার (৭ আগস্ট) সংবাদ বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই দাবি নতুন নয়। বিএনপি শাসন আমলে এ ধরনের হত্যাকাণ্ড শুরুর সময় থেকেই আমরা এই দাবি জানিয়ে আসছি। এটা বন্ধের জন্য এই সরকারও প্রতিশ্রুতিবদ্ধ ছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংবিধানের মৌলিক অধিকার ভোগের ৩১ ও ৩২ ধারার সম্পূর্ণ বিরোধী এবং আইনের শাসনের পরিপূর্ণ লঙ্ঘন ও অমানবিক।

আইনশৃঙ্খলা বাহিনীর কোনও অংশকে এই অধিকার দিলে তার কী পরিণতি নিতে পারে কক্সবাজারে পুলিশি তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত সেনা অফিসার হত্যা তার প্রমাণ বলে উল্লেখ করে ওয়ার্কাস পার্টির নেতারা। তারা বলেন, এটা সাধারণ মানুষের জন্যই নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু এর উৎস বন্ধ করা না গেলে বাংলাদেশ রাষ্ট্র ও সমাজ উভয়েই আরও বিপদাপন্ন হবে।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি