আমাদের দলে শতাধিক উপযুক্ত নেতা রয়েছে: অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৯:৪৪আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৯:৪৯

অলি আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘বর্তমানে আমাদের দলে শতাধিক উপযুক্ত নেতা রয়েছে যারা বিভিন্ন নির্বাচনি এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচন করতে সক্ষম।’

শনিবার (২৪ অক্টোবর) এলডিপির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তার বাসভবনে এক সভায় এসব কথা বলেন অলি আহমদ। তিনি বলেন, ‘এই করোনা মহামারীতে রাজনৈতিক কর্মকাণ্ড স্বল্প পরিসরে হলেও আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সমগ্র দেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভাগুলোতে ছোট আকারে হলেও কমিটি দিতে সক্ষম হয়েছি। আমাদের অঙ্গ সংগঠনগুলো পূর্বের চেয়ে অধিকতর সংগঠিত।’

অলি বলেন, ‘এলডিপি প্রতিষ্ঠার পর গত ১৪ বছর গণতান্ত্রিক উপায়ে নির্বাচন কমিশনের নিয়ম-নীতি অনুসরণ করে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গিকার নিয়ে সারাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।’

১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে আগামী ২৬ অক্টোবর এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কর্মসূচি পালন করা হবে।’

প্রসঙ্গত, এলডিপির আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ