তরুণদের মধ্য থেকে সৎ ও যোগ্যরা যদি রাজনীতির মূলধারায় যুক্ত হতে না পারেন, চলমান রুগ্ন অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। তিনি বলেন, ‘সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ প্রজন্মকে রাজনীতিতে উৎসাহী করতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।’
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনের জাদু মিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত এবং রাজনীতিক জেবেল রহমান গানির নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার যুব সংগঠক ছালাহ্ আল বান্না’র বাংলাদেশ ন্যাপ’এ যোগদান করায় তাকে স্বাগত জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ, ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু।







