এলপিজি গ্যাসের দাম বাড়ানোয় রাজধানীতে প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ১৭:৩৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৭:৩৬

করোনাকালে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্যে। রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।

মূল্য বৃদ্ধির নামে জনগণের পকেট কাটা হচ্ছে অভিযোগ করে সংগঠনটির নেতারা বলেন, সরকারি এলপিজি কোম্পানি বর্তমানে প্রতি সিলিন্ডারের মূল্য নিচ্ছে ৬০০ টাকা আর বেসরকারিগুলো ইচ্ছেমতো মূল্য নিচ্ছে। কিন্তু এই দাম বাড়াতে প্রস্তাব করেছে সরকারি এলপিজি কোম্পানি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

করোনাকালে জনগণের দুরাবস্থার মধ্যে যদি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে দুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেন তারা।

সংগঠনটির সমন্বয়ক সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ বক্তব্য দেন।

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান