ভ্যাকসিন উপহার দেওয়ায় ভারতকে গানির অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৬:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:৫৮

বাংলাদেশের জনগণকে করোনা মোকাবিলার লক্ষ্যে ২০ লাখ ডোজ করোনাভাইরাস ভ্যাকসিন টিকা উপহার দেওয়ায় ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

সোমবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ভারত সরকার ও দেশটির সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারা বলেন, করোনা বিপর্যয়কালে ভারত সরকারের ভ্যাকসিন উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ অত্যন্ত আনন্দিত। সহযোগিতা এবং অংশীদারিত্ব বিশ্বের প্রতিটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, ‘এই বিশ লাখ ভ্যাকসিন চালান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাসিত ভ্যাকসিন। কোভিশিল্ড নামের এ ভ্যাকসিন তৈরি করেছে ভারতে সিরাম ইনস্টিটিউট। ভারতের কোভিশিল্ড ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব মানবসেবায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

ভ্যাকসিন উপহারের মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক আরও সুদৃঢ় হলো বলে আশা করেন জেবেল রহমান ও গোলাম মোস্তাফা।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী