সিইসির দেখা পেলেন না মওলানা ভাসানীর মেয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ২১:১০আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:১০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সাক্ষাৎ পাননি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। টাঙ্গাইল পৌরসভায় সুষ্ঠু ভোটের দাবি নিয়ে ইসিতে গেলেও তিনি সিইসির দেখা পাননি।

সোমবার (২৫) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করতে না পেরে তার একান্ত সচিবের কাছে দুটি অভিযোগের কপি জমা দেন। টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন মাহমুদা খানম ভাসানীর ছেলে মো. মাহমুদুল হক। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি ওই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সেখানকার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত দুটি অভিযোগ সিইসির দফতরে জমা দিয়ে যান। সেখানে তারা উল্লেখ করেন, অভিযোগ সংশ্লিষ্ট অডিও রেকর্ড, স্থিরচিত্র এবং বিভিন্ন অভিযোগের কপি যুক্ত করা হয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর মাহমুদা খানম ভাসানী সাংবাদিকদের বলেন, আমরা আসছিলাম তার সঙ্গে দেখা করতে। কিন্তু আমাদের সঙ্গে দেখা না করাটা দুঃখজনক। আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আসছিলাম। সুষ্ঠু নির্বাচন করা সিইসির দায়িত্ব।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী