আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০

আলেম-উলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সরকার বিরোধী দল ও মতকে দমন-পীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন  ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘ওয়াজ মাহফিলগুলোতে সরকার দলীয় জনপ্রতিনিধি এবং নেতাকর্মীরা যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাহফিলের মঞ্চে সরাসরি আলেমদের অপমান এবং উঠিয়ে নিয়ে পুলিশে সোপর্দ করা অশুভ ইঙ্গিত বহন করে।’

তিনি বলেন, ‘ইসলামী যুব আন্দোলন একটি শক্তির নাম। এটা ভুলে গেলে চলবে না, আজ আমাদের দেশ মাফিয়ারা পরিচালিত করছে। আল জাজিরার সংবাদ তা প্রমাণ করেছে। সরকারকে বলবো, আপনারা আল জাজিরার সংবাদ মিথ্যা প্রমাণিত করেন। না হলে পদে থাকার অধিকার আপনাদের নেই। মাফিয়া দিয়ে গুণ্ডামি ও ডাকাতি হতে পারে, রাষ্ট্র পরিচালিত হতে পারে না।’

জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রসঙ্গ তুলে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘এটা একটা রাজনীতিক খেলা। আল জাজিরার সংবাদ থেকে চোখ ফিরেয়ে নেওয়ার জন্য এটা করছেন উনারা। কেউ স্বীকার না করলেও জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ না করলেও তিনি মুক্তিযোদ্ধা। অবশ্য আওয়ামী লীগ যাদের মুক্তিযোদ্ধা মনে করে, তারাই মুক্তিযোদ্ধা সে রাজাকার হলেও। এভাবে দেশ চলতে পারে না। বাংলাদেশে গুন্ডাণ্ডা ও সন্ত্রাসীতে ভরে গেছে। তাদের সঙ্গে লড়াই করেই আমাদের বাঁচতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান ও যুব আন্দোলন সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। 

/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের