লকডাউন নিয়ে বাবুনগরীর বক্তব্য মিথ্যাচার ছাড়া কিছুই নয়: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৭:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৭:৫৫

হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে এক বিবৃতিতে এ নিন্দা জানান জাসদের দুই শীর্ষনেতা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) হেফাজত আমিরের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতিতে তারা বলেন, ‘হেফাজতের আমির বাবুনগরীর “লকডাউন তুলে নেওয়ার বিনিময়ে সবাইকে সঙ্গে নিয়ে জেলে যাবো” বক্তব্য অত্যন্ত নিম্নমানের চতুরতা, ধূর্ততা, ধড়িবাজি, চটকদারি, অসততা, মিথ্যাচার, ভণ্ডামি আর দ্বৈধতার বহিঃপ্রকাশ।’

তারা বলেন, ‘বাবুনগরী লকডাউনকে এমনভাবে চিহ্নিত করেছে যে, লকডাউন বাংলাদেশ সরকারের আবিষ্কার। সরকার লকডাউন দিয়েছে দেশের সাধারণ মানুষকে কষ্ট দিতে, হেফাজতি নেতাদের গ্রেফতার করতে, আর মুসলমানদের ইবাদত বন্ধ করতে। লকডাউন নিয়ে বাবুনগরীর বক্তব্য  মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।’

লকডাউনে কী ফৌজদারি মামলায় সুনির্দিষ্টভাবে অভিযুক্ত আসামি গ্রেফতারে রাষ্ট্রীয় আইনে কোনও বাধা আছে, এমন প্রশ্ন রেখে ইনু ও শিরিন বলেন, ‘বাবুনগরী, মামুনুলরা মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের সাদকা-জাকাত-দানের টাকায় ব্যক্তিগত ভোগ-বিলাস-আমোদ-প্রমোদেই জীবন কাটায়। এর প্রমাণ মানুষের সামনে প্রকাশিত হয়ে গিয়েছে।’

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী