‘টিকা কূটনীতি: একাধিক উৎসে যুক্ত হওয়া জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৯:১৭আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৯:৪৭

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোতে করোনাভাইরাসের টিকা দ্রুত সরবরাহ সংক্রান্ত কূটনীতির নবতর উদ্যোগে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সংবাদপত্রে প্রকাশিত পররাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যে জানা যায়, বাংলাদেশ জরুরি প্রয়োজনে করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। ‘ইমার্জেন্সি কোভিড ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মে চীন, বাংলাদেশ ছাড়া বাকি চারটি দেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এ ছাড়াও নিজেরা টিকা তৈরির জন্য রাশিয়ার সহায়তাও নিচ্ছে বাংলাদেশ। উপরন্তু, টিকা সংগ্রহের জন্য বাংলাদেশ সকল দেশের সঙ্গে যোগাযোগ রাখবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

রব বলেন, ‘জেএসডির পক্ষ থেকে আমরা অনেক আগেই বলেছিলাম, প্রাণ রক্ষাকারী করোনা টিকার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে শুধু একটি প্রতিষ্ঠান বা ভারতের ওপর নির্ভর করা চরম ঝুঁকিপূর্ণ। একাধিক বিকল্প উৎস থেকে করোনার প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ করা আমাদের রাষ্ট্রের জন্য অতি আবশ্যক। দেরিতে হলেও সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। সরকার যথাযথভাবে করোনার টিকা সংগ্রহ করতে না পারলে বহু মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়বে।’

সরকার করোনা মহামারি থেকে মানুষের জীবন সুরক্ষায় দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আ স ম রব।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান