ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬৯ বছরে দ্বন্দ্ব-বিরোধ চরমে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২১, ১৬:১২আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৬:২০

দেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে অন্যতম ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন'। সম্প্রতি অভ্যন্তরীণ কোন্দলে সংগঠনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, প্রতিষ্ঠার ৬৯তম বছরে এসে ভাঙনের মুখে পড়েছে সংগঠনটি। ৪০তম জাতীয় সম্মেলনে নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সৃষ্টি এই হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জের ধরে সংগঠনটির সহকারী সাধারণ সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রাগিব নাঈমসহ গঠিত বিদ্রোহী অংশ গত ১২ এপ্রিল জরুরি সম্মেলন ঢেকে নতুন কমিটি ঘোষণা করে। নতুন কমিটিকে ঐক্যের কমিটি আখ্যা দেন বিদ্রোহী অংশের সদস্য রাগিব নাঈম। যদিও এই কমিটিকে অস্বীকার করে সম্মেলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মূল অংশের সভাপতি ফয়েজ উল্লাহ।

ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬৯ বছরে দ্বন্দ্ব-বিরোধ চরমে ১৯৫২ সালের ২৬ এপ্রিল ‘পাকিস্তান ছাত্র ইউনিয়ন’ নামে সংগঠনটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৫২ সালের ডিসেম্বর মাসে সংগঠনটির প্রথম সম্মেলনে অবিভক্ত পাকিস্তানের দুই অঞ্চলের অর্থনীতি, সমাজচেতনা, সংস্কৃতি ও ঐতিহ্য আলাদা হওয়ায় শুধু পূর্ব পাকিস্তান ভিত্তিক সংগঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংগঠনটির নাম করণ করা হয় ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’। স্বাধীনতার পরে সংগঠনটির নাম ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ রাখা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে আসছে সংগঠনটির নেতাকর্মীরা। শ্রমিক শোষণের বিরোধিতা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি। এসব গণতান্ত্রিক কার্যক্রমের জন্য সুশীল সমাজের কাছে প্রশংসা পেয়ে আসছে সংগঠনের নেতাকর্মীরা।

৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র ইউনিয়নের বিবদমান দুইপক্ষই কর্মসূচি ঘোষণা করেছে। মূল অংশ সোমবার দুপুরে কদম ফোয়ারা থেকে র‌্যালি নিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ করে। অন্যদিকে বিরোধী অংশ বিকালে মিছিল ও সন্ধ্যায় ফানুস উড়াবে বলে জানা গেছে।

ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬৯ বছরে দ্বন্দ্ব-বিরোধ চরমে বিরোধের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, সংগঠনের ভেতরে আলোচনা-সমালোচনা থাকবেই। তার মানে এই নয় যে, সংগঠন বিভক্ত। এই আলোচনা সমালোচনা সামনে অগ্রসর হওয়ার হাতিয়ার হিসেবে ভূমিকা রাখে। আমরা সামনে একসঙ্গে এগিয়ে যাবো।

তবে বিরোধী অংশের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাগিব নাঈম বলেন, দ্বন্দ্ব সবসময় ছিল, সামনের দিনেও থাকবে। দ্বন্দ্ব না থাকলে তো প্রগ্রেস হবে না। ১৯৫২ সালের ২৬ এপ্রিল ছাত্র ইউনিয়ন না হলে হয়তো দ্বন্দ্ব থাকতো না। ছাত্র ইউনিয়নের চার মূলনীতির প্রথমটি হচ্ছে ঐক্য। আর দ্বন্দ্ব মানে যে বিভাজন, আমি বিষয়টা এমন মনে করি না। দ্বন্দ্ব থাকবে, সেইসঙ্গে সবাই একসঙ্গে কাজ করে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

গত ১২ এপ্রিল বিদ্রোহী অংশের নতুন কমিটি কি মূল কমিটি থেকে আলাদা? - এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ১২ এপ্রিল ছাত্র ইউনিয়নের কোনও কোরামের সম্মেলন ছিলে না। যদি কোনও জরুরি সম্মেলন করতে হয়, তাহলে কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের অনুমোদন লাগে। সেখানে এ ধরনের কোনও নিয়ম অনুসরণ করা হয়নি। আর ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্র যেটাকে অনুমোদন করে না, সেটা কখনোই ছাত্র ইউনিয়নের প্রোগ্রাম হতে পারে না।

বিরোধী অংশের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাগিব নাঈম বলেন, না দুটো আলাদা অংশ নয়। ১২ এপ্রিল যে সম্মেলন হয়েছিল, তার মূল বক্তব্য হলো ঐক্য দৃঢ় করা। ওইদিনের সম্মেলন আসলে বিভাজনের সম্মেলন না। আমাদের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার চেষ্টার অংশ ছিল ওই সম্মেলন।

 

/টিটি/
সম্পর্কিত
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি
হামে শিশুমৃত্যুড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের 
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ, বাতিলের দাবি
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের