‘বাংলা ট্রিবিউন অনলাইন গণমাধ্যমে ভিন্ন মাত্রা যোগ করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ২০:২৬আপডেট : ১৩ মে ২০২১, ২০:২৬

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আসম আবদুর রব অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) শুভেচ্ছা বাণীতে আসম রব বলেন, ‘অনলাইন গণমাধ্যমে বাংলা ট্রিবিউন ভিন্ন মাত্রা যোগ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইতোমধ্যে বাংলা ট্রিবিউন জনগণের আস্থা অর্জন করেছে। অনলাইন গণমাধ্যম  আমাদের সমাজে প্রচণ্ড শক্তিশালী। কিন্তু এই শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে গিয়ে অনেক গণমাধ্যমকে বিপদের ঝুঁকি বহন করতে হয়। যদিও গণমাধ্যমগুলোর  নিরপেক্ষতার প্রয়োজনীয়তা একটি আবশ্যিক শর্ত। কিন্তু সরকারসহ বিভিন্ন শক্তির চাপের মুখে গণমাধ্যমের নিরপেক্ষতা অর্জন করা খুব কঠিন হয়ে পড়ে।’

তিনি বলেন, ‘আমি আশা করছি, সব প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলা ট্রিবিউন সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনগণের অধিকার ও মানুষের মর্যাদা রক্ষাকে নৈতিক কর্তব্য হিসেবে বিবেচনা করবে।’

আসম রব বলেন, ‘আমি বাংলা ট্রিবিউনের সঙ্গে জড়িত সাংবাদিকসহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর উচ্চতর সফলতা কামনা করি।’

উল্লেখ্য, সাত বছর পেরিয়ে বৃহস্পতিতবার (১৩ মে) আট বছরে পা রেখেছে অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন: জাসদ
নির্বাচনে একক প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা জেএসডির 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম