আত্মজীবনী লিখেছেন মেনন, প্রকাশ এ মাসেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ২০:০০আপডেট : ১০ জুন ২০২১, ২০:০০

চলতি মাসেই প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আত্মজীবনী ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’। প্রকাশনা সংস্থা বাতিঘর থেকে বইটি প্রকাশ হবে। এ নিয়ে বৃহস্পতিবার (১০ জুন) বাতিঘরের সাথে রাশেদ খান মেননের একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

ওয়ার্কার্স পার্টি থেকে জানানো হয়েছে, এ দিন সকালে রাজধানীর হাতিরপুলের হামিদ প্লাজায় নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদলের অফিসে লেখকের সঙ্গে প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরের চুক্তি সম্পাদন হয়েছে। চুক্তিতে লেখক ও বাতিঘরের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ স্বাক্ষর করেছেন।

এ সময় নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, বাতিঘরের স্বত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও মানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিতব্য বইটি ৭৮ বছর বয়সী রাশেদ খান মেননের আত্মজীবনীর প্রথম পর্ব বলেও জানিয়েছে তার দল। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি