তিন মাসের মধ্যে টিকা নিশ্চিতের আহ্বান ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ২০:০৯আপডেট : ১১ জুন ২০২১, ২০:০৯

করোনা প্রতিরোধে অবিলম্বে জনগণের সকল অংশকে আগামী তিন মাসের মধ্যে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি জানিয়েছে, বাংলাদেশ প্রথমেই টিকা এনে গণটিকা কার্যক্রম শুরু করতে পারলেও এখন টিকা আনা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি মহল থেকে এ বিষয়ে বিভিন্ন সময়ে নানা আশাবাদ ব্যক্ত করা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না।

শুক্রবার (১১ জুন) দলের কেন্দ্রীয় কমিটির সভায় এই আহ্বান তুলে ধরা হয়।  ভার্চুয়াল (জুম) মাধ্যমে রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করোনা অতিমারি  মোকাবিলায় জীবন ও জীবিকা রক্ষায় জনগণের পাশে দাঁড়াতে ১৮ দফা নির্দেশনা কর্মসূচি উপস্থাপন করেন।

এতে বলা হয়, টিকা সংগ্রহে মাত্র একটি উৎসের ওপরে নির্ভরতা, একক ব্যক্তি স্বার্থ রক্ষায় অন্য উৎস  থেকে টিকা আনায় বাধাদান এবং টিকা নিয়ে রাজনীতি ও কূটনীতি সরকারের প্রাথমিক সাফল্যকে কেবল ম্লান করেই দেয়নি, জনগণের জীবন ও জীবিকাকেও ঝুঁকিতে ফেলেছে।

সভায় বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরও এখনও অর্ধেকের বেশি জেলায় ‘আইসিউ’র কোনও ব্যবস্থা নেই। করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।

অতিমারির প্রভাবে বিধ্বস্ত দরিদ্র ও শ্রমজীবীদের জন্য খাদ্য সহাতা প্রদান, ভ্যাকসিন প্রাপ্তি সহজিকরণ, আগামী ছয় মাস পাঁচ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান ও সামাজিক সুরক্ষার আওতায় সর্বজনীন পেনশন চালুর দাবি জানানো হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট
ওয়ার্কার্স পার্টির বিবৃতি‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের