রাজধানীতে সিপিবির বাজেটবিরোধী বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ২৩:০১আপডেট : ১১ জুন ২০২১, ২৩:০১

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১১ জুন) রাজধানীর কয়েকটি থানা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

সিপিবি জানিয়েছে, ঢাকার পল্টন, সুত্রাপুর, শ্যামপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, শাজাহানপুর, গোড়ান, হাতিরঝিল, তেজগাঁও, কাফরুল, সেগুনবাগিচা ও সাভারসেহ বিভিন্ন  থানা এলাকায় কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, বাজেটে সাধারণ জনগণের টাকায় জনগণের স্বার্থ বাদ দিয়ে ব্যবসায়ীদের ও বড় বড় প্রকল্প অব্যাহত রেখে লুটেরা ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থ রক্ষা করা হয়েছে।

সিপিবি নেতারা জনস্বার্থের বাজেট প্রণয়নের দাবি জানান।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, আহসান হাবীব লাবলু, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে