আবু ত্ব-হা’র সন্ধান বের করা রাষ্ট্রের দায়িত্ব: বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৯:৪৫আপডেট : ১৫ জুন ২০২১, ১৯:৫৮

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধান বের করা প্রশাসন ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা রেজাউল করিম বলেন, আলোচক ত্ব-হা আদনানসহ চারজন লোক নিখোঁজ, তার পরিবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনোও কুলকিনারা পাচ্ছে না। এতে দেশের মানুষের মাঝে হতাশা ও আশঙ্কা তৈরি হচ্ছে, এটা দেশ ও জাতির জন্য অশনি সংকেত।

তিনি আরও বলেন, খুন, ধর্ষণ, মাদাকাসক্তিসহ অনৈতিক কার্যকলাপ সমাজ ও রাষ্ট্রে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। কেউ কারো জীবন ও মান সন্মানের তোয়াক্কা করছে না। অহরহ আইন নিজের হাতে তুলে নিয়ে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, এতে সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। রাষ্ট্রকে এসকল বিষয়ে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা হাসান জুনাইদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী