সরকারি হাসপাতাল এনজিওর হাতে ছাড়ার সিদ্ধান্ত আত্মঘাতী: বাম জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২১:২০আপডেট : ২৪ জুন ২০২১, ২১:২০

সরকারি হাসপাতাল নন গভর্নমেন্ট অরগানাইজেশনের (এনজিও) ব্যবস্থাপনায় ‘ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত’ আত্মঘাতী বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট। জোটের ভাষ্য, জনগণের স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। কিন্তু সরকার বা রাষ্ট্র তার দায়িত্ব অস্বীকার করে জনগণের স্বাস্থ্য সেবার দায়িত্ব এনজিও’র কাছে হস্তান্তর করতে চাইছে যা বাস্তবে জনস্বাস্থ্যকে একটা বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত এক বিবৃতিতে বামজোট এ অবস্থান ব্যক্ত করে।

বিবৃতিতে বলা হয়, প্রকাশিত খবর অনুযায়ী মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যে চিঠি দিয়েছে। জনগণের চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৪ শতাংশ ব্যক্তিকে বহন করতে হয়। এনজিও’র কাছে ছেড়ে দিলে জনগণের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় আরও বেড়ে যাবে, এমনকি সাধারণ মানুষের নাগালের বাইরেও চলে যাবে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী