প্রসিকিউটর জেয়াদ আল মালুমের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ০৮:০৪আপডেট : ২৭ জুন ২০২১, ০৮:০৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর (আইসিটি) বীর মুক্তিযোদ্ধা জেয়াদ আল মালুমকে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেছে সিপিবি। এই নিবেদনের উদ্দেশ্যে তার মরদেহ রাজধানীর কয়েকটি স্থানে নেওয়া হবে। রবিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স এ তথ্য জানান।

শনিবার (২৬ জুন) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জেয়াদ আল মালুম।

রুহিন হোসেন প্রিন্স জানান, রবিবার (২৭ জুন) বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, বেলা সাড়ে ১২টায় পুরানা পল্টনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হবে। এরপর দুপুর দেড়টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।

এদিকে এই আইনজীবীর মৃত্যুতে সিপিবি, ছাত্র ইউনিয়ন, সম্মিলিত সামাজিক আন্দোলনসহ নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক জানিয়েছে।

টাঙ্গাইল সদরের করোটিয়া গ্রামে জন্ম নেওয়া জেয়াদ আল মালুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সিপিবির কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্ট একটি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসিকিউটর হিসেবে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ গুরুত্বপূর্ণ যুদ্ধাপরাধীর বিচারে রাষ্ট্রপক্ষে ভূমিকা রেখেছিলেন জেয়াদ আল মালুম।

আরো পড়ুন:
জ্যেষ্ঠ প্রসিকিউটর জেয়াদ আল মালুম আর নেই

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী