‘অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি ছাড়া সরকার জোরালো ভূমিকা রাখছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৮:২৯আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮:২৯

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা ছাড়া সরকার কোনও জোরালো ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। বৃহস্পতিবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক প্রতিক্রিয়ায় এমন অভিযোগ করা হয়।

ভাসানী পরিষদের দুই নেতা বারবার গ্যাস বিস্ফোরণের অন্তর্নিহিত কারণ বের করার দাবি জানান। বিবৃতিতে তারা সম্প্রতি রাজধানীর মগবাজারে গ্যাস বিস্ফোরণে ১০ জনের মৃত্যু ও বহু সংখ্যক মানুষ মারাত্মকভাবে আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে বলা হয়, মারাত্মক গ্যাস বিস্ফোরণে ২০১০ পুরান ঢাকার নিমতলীতে ১১৯ জন, ২০১৯ সালে ঢাকার চকবাজারে ৭৮ জন, ২০২০ সালে নারায়ণগঞ্জে ৩১ জনসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় গ্যাস বিস্ফোরণে মানুষের অকাল মৃত্যু ঘটে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও দায়িত্বই বহন করছে না।

জাফরুল্লাহ চৌধুরী ও বাবলু বলেন, ‘সরকারের অব্যবস্থাপনায় শত শত মানুষের জীবন ঝরে যাচ্ছে এবং বহু মানুষ পুঙ্গুত্ব নিয়ে নিদারুন কষ্টে জীবন কাটাচ্ছে।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি