কর্মহীন মানুষের ব্যবস্থা সরকারকেই করতে হবে: শিরিন আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৬:২৪আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৬:২৪

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, করোনা সংক্রমণ রোধ, রোগীদের চিকিৎসা-অক্সিজেন, করোনায় কর্মহীন ও আয়হীন মানুষের খাদ্যের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি বলেন, ‘একজন মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যান, একজন মানুষও যেন না খেয়ে থাকেন, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (১৬ জুলাই) রাজধানীর  শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এক সভায় শিরিন আখতার এসব কথা বলেন।

জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে জাসদ ও সহযোগী সংগঠনগুলো। 

সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর সংগ্রামী, আত্মত্যাগী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিরিন আখতার বলেন, ‘সমাজতন্ত্রের লক্ষ্যে সংগ্রাম এগিয়ে নেওয়ার পথেই দুর্নীতি, লুটপাট, বৈষম্য, মৌলবাদ, জঙ্গিবাদ, সম্প্রদায়িকতা মোকাবিলা করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন— জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ূম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফঁসি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

 /এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি