লকডাউন চলাকালে বেতনসহ ছুটি নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৭:১৬আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৭:১৬

করোনা সংক্রমণ ও ক্রমাগত মুত্যুর সংখ্যা বৃদ্ধির ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মালিকদের স্বার্থে গার্মেন্টসসহ রফতানিমুখী সকল শিল্প-কারখানা খোলা রাখা ও জোরপূর্বক শ্রমিকদের কারখানায় ফিরতে বাধ্য করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।

রবিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা লকডাউন চলাকালে শিল্প-কারখানা খোলা রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার এবং সকল শ্রমিকের খাদ্য-চিকিৎসা, শতভাগ করোনা টিকা নিশ্চিত ও সবেতনে ছুটির দাবি জানান।

সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মানিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সমন্বয়কারী ফখরুদ্দিন কবির আতিক, শ্রমিক নেতা আক্কাস আকন্দ, ইউনূস আলী, ভজন বিশ্বাস প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের