আগামী বছরেও টিকা নিশ্চিত করতে পারবে না সরকার: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ২১:১৪আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:৪৮

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখন পর্যন্ত ভ্যাকসিনের (টিকা) ব্যাপারে সরকারের পদক্ষেপে একথা নিঃসন্দেহে বলা যায়‑ এই সরকার এই বছর তো দূরের কথা আগামী বছরের মধ্যেও দেশের মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পারবে না। জনগণের ভোট ডাকাতি করে নিয়ে গেছেন, জোর করে ক্ষমতায় গিয়ে যাচ্ছেতাই করছেন। কিন্তু জনগণের জীবন নিয়ে ছলচাতুরী করবেন না।’

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মান্না।

মান্না বলেন, ‘সবাইকে সাথে নিয়ে এই সংকট মোকাবিলা করতে হবে। সরকারের ঘোষণা অনুযায়ী মজুদ সোয়া কোটি টিকার সাথে এই মাসের মধ্যে আরও ১ কোটি ডোজ টিকা আসবে। কিন্তু তারপর কবে, কোথা থেকে, কিভাবে টিকা আসবে, সেই ব্যাপারে সরকারের কিছুই জানায়নি।’

তিনি অবিলম্বে ভ্যাকসিনের বিষয়ে সরকারের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।

মান্না বলেন, ‘কবে, কিভাবে, কোথা থেকে টিকা আসবে, কিভাবে এবং কবে নাগাদ ১৩ কোটি মানুষকে তা দেওয়া হবে, সেই ব্যাপারে বিস্তারিত জানান।’

তার দাবি, আইইডিসিআর যেভাবে প্রতিদিন বুলেটিন আকারে করোনার সংক্রমণ এবং মৃত্যুর তথ্য প্রদান করে, সেভাবে প্রতিদিন টিকার আপডেট বুলেটিন আকারে প্রচারের ব্যবস্থা করতে হবে। সবাইকে অন্ধকারে রেখে ভ্যাকসিন কার্যক্রম তথা সার্বিক করোনা সংকট মোকাবেলা করা সম্ভব নয়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের