খাদ্যসংকট নিরসনে সরকারকে উপায় উদ্ভাবন করতে হবে: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২১, ১৮:৪৬আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৮:৪৬

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘করোনা মহামারিতে ১৮ কোটি মানুষের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় ধরনের চ্যালেঞ্জ। খাদ্য নিরাপত্তায় ন্যূনতম সংকট দেখা দিলে রাষ্ট্র ও সমাজ বড় ধরনের সংকটে নিপতিত হবে। সুতরাং খাদ্যসংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে সরকারকে অবশ্যই কার্যকর উপায় উদ্ভাবন করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

রবিবার (৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

আ স ম রব বলেন, ‘সরকারকে নিরাপদ খাদ্য মজুদ নিশ্চিত করার জন্য পূর্ব থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। কারণ বিভিন্ন বাহিনীর রেশন, নিম্নআয়ের মানুষের জন্য খোলাবাজারে  ন্যায্যমূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি, কাবিখা, বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচিসহ নানা কর্মসূচিতে চাল বিতরণ করতে হয়। সুতরাং সে অনুপাতে সরকারের ভাণ্ডারে খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের